সড়ক দু*র্ঘটনায় জ*খম ২

ফুলবাড়ি – আমবাড়ি তিস্তা ক্যানেল রোডের পুটিমারি সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক পুরুষ ও এক মহিলা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাওয়াপাড়া দিক থেকে একটি মোটরবাইকে দু’জন ফুলবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলের প্রবল মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় রাস্তার ধারে ছিটকে পড়েন দুই আরোহী।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্যানেল রোড ট্রাফিক আউটপোস্ট ও এনজেপি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে তিনবাত্তির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে, পুলিশ ডাম্পারটিকে আটক করেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।