মোবাইলে মেসেজ ডিলিট করে দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়ার রূপ নিল পারিবারিক বিবাদে। এই ঘটনার জেরে স্ত্রীর বাপের বাড়ির লোকজন এসে বেধড়ক পেটাল নিজের জামাইকে। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় মালদার হবিবপুর এলাকায়। ঘটনায় পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীর শ্বশুর হযরত শেখ ও স্বামী হানিফ শেখ। অন্যদিকে আহত অবস্থায় হবিবপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে স্ত্রীর শাশুড়ি মতো বিবি, ভাসুর কায়োম শেখ ও দেওর হাউল শেখ।
আহত স্বামী হানিফ শেখ জানান, তার স্ত্রী সন্দেহ পূর্বক ভাবে মোবাইল থেকে সমস্ত রকম মোবাইল নাম্বার এবং তথ্য মুছে ফেলে। সেই নিয়েই বচসার জেরে স্ত্রীকে দু চড় মারার পর স্ত্রী বাবার বাড়ি গিয়ে ঘটনা বললে কাকা দাদা সহ পরিবারের প্রায় ১৫ জন মিলে শনিবার ভোরে আচমকা বাড়িতে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযুক্ত দুলাল শেখ, শরিফ শেখ, ইউসুফ শেখ, আনারুল শেখ সহ প্রায় ১৫ জনের বিরুদ্ধে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্তে নামে হবিবপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *