আগাম জামিন নিতে ইসলামপুর আদালতে সাংসদ সুকান্ত মজুমদার

বেআইনি ভাবে বাইক রেলি করার দায়ে আজ ইসলামপুর আদালতে আগাম জামিন নিতে এলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সূত্রের খবর , বিগত ২৫ তারিখ বালুরঘাটে বিনা অনুমতিতে বাইক রেলি করে বিজেপি। সেই ঘটনায় পুলিশ মামলা রুজু করেছে । আজ সেই মতো আদালতে হাজিরা দিতে আসেন সাংসদ।জানা গেছে এই ঘটনায় সাংসদ সহ ৪২৫ জনের নামে অভিযোগ জমা পড়েছে।

সুকান্ত বাবুর অধিবক্তা তপন মজুমদার জানিয়েছেন বাইক রেলী করাতে পুলিশ মামলা রুজু করেছে।তার জন্য তিনি জরুরী কাগজপত্র সহি করতে ইসলামপুর আদালত চত্বরে এসেছেন আগামীতে তিনি সমস্ত কাগজপত্র পূরণ করে আদালতে জমা করবেন ।অধিবক্তা আরো বলেন যেসব ধারা তে মামলা রুজু করা হয়েছে সবগুলি জমানত যোগ্য রয়েছে তাই তিনি পেয়ে যাবেন বলে দাবি করেন।বালুঘাটের সংসদ সুকান্ত মজুমদার ছাড়া বিজেপির অন্য অন্য নেতারা আদালত চত্বরে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *