ইয়ামাহা তাদের ফ্ল্যাগশিপ R15 সিরিজের ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ মূল্য ঘোষণা করেছে

ইয়ামাহা মোটরের ৭০তম বার্ষিকী উদযাপন অব্যাহত রেখে, ইন্ডিয়া ইয়ামাহা মোটর ৫ জানুয়ারী থেকে ইয়ামাহা R15 সিরিজের ওপর Rs. 5000 বিশেষ মূল্যছাড়ের ঘোষণা করেছে। এই বার্ষিকী উদ্যোগের অংশ হিসেবে, এখন ইয়ামাহা R15 সিরিজের দাম শুরু হচ্ছে Rs. 1,50,700(এক্স-শোরুম, দিল্লি) থেকে, যা বাইক প্রেমীদের কাছে এই আইকনিক স্পোর্টস মোটরসাইকেলকে আরও সহজলভ্য করার প্রতি ইয়ামাহার প্রতিশ্রুতির প্রতিফলন এই পদক্ষেপ।

বাজারে আসার পর থেকেই ইয়ামাহা R15 ভারতের এন্ট্রি-লেভেল পারফরম্যান্স মোটরসাইকেল সেগমেন্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এর রেস-অনুপ্রাণিত ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি এবং দৈনন্দিন যাতায়াতের উপযোগী হওয়ার কারণে এটি দেশের তরুণ প্রজন্মের কাছে ব্যাপক স্বীকৃতি ও বিস্তৃত গ্রহণযোগ্যতা পেয়েছে। ভারতে এক মিলিয়নের বেশি ইউনিট উৎপাদনের মাইলফলক অর্জনকারী R15 পণ্যটি ইয়ামাহার শক্তিশালী উৎপাদন সক্ষমতা এবং ভারতীয় মোটরসাইকেল সংস্কৃতির সাথে তাদের গভীর সংযোগকে প্রতিফলিত করে।

ইয়ামাহার উন্নত 155cc লিকুইড-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিনের সাথে ব্র্যান্ডটির নিজস্ব ‘ডায়াসিল’  সিলিন্ডার প্রযুক্তি এবং সুপরিচিত ‘ডেল্টাবক্স’ ফ্রেমের সমন্বয়ে তৈরি R15 পারফরম্যান্স এবং হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে। মোটরসাইকেলটি এই সেগমেন্টের সেরা পারফরম্যান্সের পাশাপাশি বেশ কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য প্রদান করে, যার মধ্যে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, নির্বাচিত ভেরিয়েন্টে কুইক শিফটার, আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক এবং লিঙ্কড-টাইপ মনোক্রস সাসপেনশন। ট্র্যাক-অনুপ্রাণিত ডিজাইন এবং নিখুঁত রেসিং ডিএনএ-সহ ইয়ামাহা R15 সিরিজটি ভারতের অন্যতম আকাঙ্ক্ষিত ও পারফরম্যান্স- চালিত মোটরসাইকেল হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।