রাজধানী আগরতলার আমতলী সংলগ্ন বাইপাস এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক এক যুবক। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই নেশা সামগ্রী আটক করে আমতলী থানার পুলিশ। খবর পেয়ে ছুটে যান পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ ও আমতলীর মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে।
নেশা সামগ্রী আটক হওয়ার নিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার জানান খয়েরপুর থেকে আমতলির দিকে বাইপাস ধরে একটি অটো নেশা সামগ্রী নিয়ে আসছে। সেই খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ অটুটিকে আটক করে তল্লাশি চালিয়ে অটো থেকে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ট্যাবলেট গুলো প্যাকেটিং অবস্থায় দুটি বেগের মধ্যে ছিল। পুলিশ অটো ড্রাইভার সুবির সূত্রধর সহ নেশা সামগ্রী পাচারের কাজে ব্যবহৃত অটোটিকে আটক করেছে। আমতলী থানার পুলিশ NDPS আইনে মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। আটক খোয়া নেশা সামগ্রী কালো বাজার মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
