পুলিশি অভিযানে বাজে*য়াপ্ত ইয়াবা, গ্রে*প্তার ১

গোপন সূত্রে খবর পেয়ে অসম – বাংলা সীমানার বক্সিরহাট থানার অন্তর্গত থেটার পাট এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক দ্রব্য সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বক্সিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম জিয়া রহমান (৫২)।

থানা সূত্রে আরো জানা গিয়েছে, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কাছে সন্দেহজনক বস্তু পাওয়া গেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ও ভিডিওগ্রাফির মাধ্যমে তল্লাশি চালানো হয়। তল্লাশির পর তার কাছ থেকে ৬০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

সূত্রের খবর, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট কোথা থেকে আনা হয়েছিল ও কোথায় হাত বদলে পরিকল্পনা ছিলো খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।