অনুমোদন মিললেও এগোচ্ছে না কাজ

বিগত বেশ কিছুদিন ধরেই আটকে রয়েছে কাজ, বছরের পর বছর এগিয়ে চলেছে তও এগোচ্ছে না কাজ। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকে এক দশকেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। দীর্ঘ এই সময়ে জমি জটে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কাজ এ রাজ্যে আটকে গিয়েছে বা বিলম্ব হয়েছে বলে বারংবার অভিযোগ সামনে এসেছে।

এবারেরও কেন্দ্রীয় অনুমোদন মিললেও রাজ্যের উদাসীনতায় বাংলায় কেন্দ্রের প্রকল্পের কাজ আটকে থাকার অভিযোগ, অভিযোগের তীর মমতা সরকারের দিকে। অন্যান্য রাজ্যগুলি এগিয়ে গেলেও, বাংলায় বারাণসী–কলকাতা এক্সপ্রেসওয়ে প্রকল্প এখনও DPR (ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট) পর্যায়ে আটকে আছে। এই নিয়েই এবার সরব বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

সম্প্রতি এই প্রসঙ্গ উল্লেখ করে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরির কাছে প্রশ্ন করেছিলেন শমীক। পরিবহন দপ্তর তরফে উত্তর মিলতে রাজ্য সরকারের উদাসীনতার কথা টেনে সমাজমাধ্যমে শমীক লেখেন, “উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ পুরোদমে শুরু হয়েছে। অথচ বাংলায় প্রকল্প এখনও DPR (ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট) পর্যায়ে আটকে আছে।