ভয়ঙ্কর পরিস্থিতি। বড় ভূমিকম্পের সম্মুখীন হয়েছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের ভূমিকম্পে কলকাতায় সেরকমভাবে কোন ক্ষতি হয়নি। কিন্তু কোনভাবেই কোন ঝুঁকি নিতে নারাজ কলকাতা পুরসভা। তাই শতাব্দী প্রাচীন কলকাতা হগ মার্কেট অর্থাৎ বর্তমানে যার নাম নিউ মার্কেট রক্ষা করার জন্য নিল এক পদক্ষেপ।
জানা যায়, কলকাতার এই হগ মার্কেট রক্ষা করার জন্য ‘সিসমিক বার’ বসানোর পরিকল্পনা শুরু হয়ে গেছে। এমনকি চলতি সপ্তাহে পুর ইঞ্জিনিয়ার নিউমার্কেট তল্লাটে ঘুরে দেখবেন। কাজ শুরু করা হবে দ্রুত। বহুকাল আগে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন কলকাতা ভূমিকম্প প্রবণ।
মেয়র পারিষদ আমিরউদ্দিন বাবি বলেছিলেন, “মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে দ্রুত পুর কমিশনার সুমিত গুপ্তার সঙ্গে এই বিষয়ে দ্রুত আলোচনায় বসব।” ১৫০ বছর আগে পুরসভা প্রথম এই বাজারকে অধিগ্রহন করে। আর এই মার্কেটে প্রায় তিন হাজার ব্যবসায়ী রয়েছেন এই বাজারে।
