ভি-গার্ড লাক্সকিউব ওয়াটার হিটারের জন্য জার্মান ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬-এ বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে

ভারতের অন্যতম প্রধান ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভি-গার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের উদ্ভাবনী ‘লাক্সকিউব’ ওয়াটার হিটারের জন্য সম্মানজনক ‘জার্মান ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে। ফ্রাঙ্কফার্টে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ১৭টি দেশের বিশেষজ্ঞ ও ডিজাইনারদের উপস্থিতিতে এই পুরস্কার দেওয়া হয়। এ বছর বিশ্বজুড়ে ৫৭টি দেশের প্রায় ৩,৯০০টি পণ্যের মধ্যে প্রতিযোগিতা করে ভি-গার্ড এই বিশেষ সম্মান ছিনিয়ে নিয়েছে।

এটি জার্মান ডিজাইন অ্যাওয়ার্ডে ভি-গার্ডের টানা দ্বিতীয়বারের মতো জয়। গত বছর তাদের ‘ইনসাইট-জি বিএলডিসি’ ফ্যান এই পুরস্কার পেয়েছিল। লাক্সকিউব ওয়াটার হিটারটি মূলত আধুনিক বাড়ির নান্দনিকতা এবং ব্যবহারিক প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এতে রয়েছে ‘অ্যাডভান্সড থার্মোক্লাইন টেকনোলজি’, যা সাধারণের চেয়ে ৩৮% বেশি গরম জল দিতে সক্ষম। এছাড়াও দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য এতে টাইটানিয়াম এনামেল ট্যাঙ্ক এবং উন্নত হিটিং এলিমেন্ট ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্স ও শক্তি সাশ্রয়ের পাশাপাশি এর কমপ্যাক্ট কিউব ডিজাইন গ্রাহকদের নজর কেড়েছে।

ভি-গার্ড-এর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মিঠুন চিট্টিলাপ্পিলি এই সাফল্যে আনন্দ প্রকাশ করে জানান, টানা দ্বিতীয়বার এই পুরস্কার জেতা কোম্পানির জন্য একটি বড় মাইলফলক। তাঁর মতে, ডিজাইন মানে শুধু সৌন্দর্য নয়, বরং গ্রাহকদের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করা।