অতিরিক্ত কোনো টাকা ছাড়াই পাওয়া যাবে আপগ্রেড কোচ

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ট্রেনে সফর করার জন্য বিভিন্ন শ্রেণির কোচ রয়েছে ভারতীয় রেলে। স্লিপারের পাশাপাশি থ্রি টায়ার, টু টায়ার, ফার্স্ট ক্লাস এসি কোচ রয়েছে।

পরিষেবা এবং সুযোগ সুবিধা অনুযায়ী ভাড়াও আলাদা আলাদা হয় এই কোচগুলির। আসলে অনেকেই আইআরসিটিসির অটো আপগ্রেডেশন নিয়মের বিষয়ে জানেন না। এই নিয়মের আওতায় যে কোনও ব্যক্তির স্লিপার ক্লাসের টিকিট যে কোনো উঁচু ক্লাসে আপগ্রেড হতে পারে। অর্থাৎ কেউ যদি স্লিপার ক্লাসের বা থার্ড এসির টিকিট বুক করেন, তবে ট্রেন সফরের সময় তিনি সেকেন্ড বা ফার্স্ট এসিতেও টিকিট পেয়ে যেতে পারেন।

তাও আবার অতিরিক্ত টাকা খরচ না করেই। এই সুবিধার আওতায় কোনও ব্যক্তি নীচু ক্লাসের টিকিট বুক করলেও যদি এসি কোচে কোনও আসন খালি থাকে, তবে রেল ওই টিকিট এসি কোচে আপগ্রেড করতে পারে। স্লিপারের টিকিটেই সেক্ষেত্রে এসি ক্লাসে ভ্রমণ করা যাবে। এর জন্য আইআরসিটিসি থেকে টিকিট বুক করার সময়ই বেছে নিতে হবে অটো আপগ্রেড অপশন।