বহরমপুরে একটি নতুন কেন্দ্র চালু করেছে আল্ট্রাভায়োলেট

ইউরোপ জুড়ে সাম্প্রতিক আন্তর্জাতিক উদ্বোধনের পরে, আল্ট্রাভায়োলেট আজ বহরমপুরে একটি অত্যাধুনিক এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধনের মাধ্যমে ভারতে তার সম্প্রসারণকে আরও প্রসারিত করল। এই মাইলফলক ভারতে আল্ট্রাভায়োলেটের চলমান সমৃদ্ধির প্রমাণ, তথা সারা দেশেপারফরম্যান্স-ভিত্তিক এবং টেঁকসই বৈদ্যুতিক দ্বিচক্রযানপৌঁছে দেওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন। ডিলার এ কে ডিস্ট্রিবিউটার্স অটোমোবাইলস প্রাইভেট লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বেনতুন প্রতিষ্ঠিত এই ইউভি স্পেস স্টেশন আল্ট্রাভায়োলেটের পারফর্ম্যান্স মোটরসাইকেল – F77 MACH 2 এবং F77 সুপারস্ট্রিট – হাতেকলমে পরখ করে দেখার জন্য গ্রাহকদের একটি বিস্তৃত প্ল্যাটফর্ম প্রদান করবে। 3S সুবিধাযুক্ত এই ইউভি স্পেস স্টেশনটি গ্রাহকদের নিমজ্জিত অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে এক ছাদের নীচেই মিলবে টেস্ট রাইডের অভিজ্ঞতা,বিক্রয়, পরিষেবা এবং মোটরসাইকেলের বিভিন্ন ধরণের আনুষাঙ্গিক সরঞ্জাম।সব মিলিয়ে এক নির্বিঘ্ন এবং সমৃদ্ধ মালিকানার যাত্রা নিশ্চিত করবে এই স্পেস স্টেশনটি।

এক্সপেরিয়েন্স সেন্টারে কোম্পানির পারফর্ম্যান্স মোটরসাইকেল F77 MACH 2 এবং F77 সুপারস্ট্রিট প্রদর্শন করা হবে। এই দুইবাইক বৈদ্যুতিককর্মক্ষমতার নতুন সংজ্ঞা তৈরি করেছে, কারণ এদের পাওয়ারট্রেন 40.2 hp এবং 100 Nm টর্ক তৈরি করে- যা মাত্র 2.8 সেকেন্ডে 0 থেকে 60 kmph গতিতে পৌঁছে যায়! ১০.৩ কিলোওয়াট ব্যাটারির শক্তিসম্পন্ন এই বাইকগুলি একবার চার্জেই ৩২৩ কিলোমিটার আইডিসি রেঞ্জ পাড়ি দিতে সক্ষম। আল্ট্রাভায়োলেটের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ সুব্রহ্মণিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে কারুশিল্পেবহমান উত্তরাধিকার পর্যন্ত- বহরমপুর সর্বদাই ঐতিহ্য এবং অগ্রগতির মেলবন্ধন ঘটিয়েছে। আল্ট্রাভায়োলেট সংস্থার কাছে তাই এই শহর তার নিজস্ব দর্শনেরই প্রতিফলন- সাহসী, ভবিষ্যৎ-কেন্দ্রিক এবং উদ্দেশ্যসাধনে দায়বদ্ধ। বহরমপুরের এই নতুন আল্ট্রাভায়োলেট স্পেস স্টেশন শুধুই এক ভৌগোলিক সম্প্রসারণ নয়, তা বৈদ্যুতিক গতিশীলতার একটি নতুন অধ্যায়ের সূচনাও বটে,যেখানে উন্নত প্রকৌশল, ভবিষ্যৎ নকশা এবং চালক-কেন্দ্রিক অভিজ্ঞতার সঙ্গম ঘটবে। আমরা বহরমপুরে, পারফরম্যান্সভিত্তিক বৈদ্যুতিক গতিশীলতায় পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত,নতুন যুগের মোটরসাইকেল চালকদের আরও ক্ষমতাবান করতে পেরে আনন্দিত।”

আল্ট্রাভায়োলেট সময়ের সঙ্গে সঙ্গে তার সীমানা অতিক্রম করে উদ্ভাবিত পণ্যগুলিকে ক্রমাগত পরিমার্জন করে চলেছে। বৈদ্যুতিক গতিশীলতার বিবর্তনে তাদের সর্বশেষ উদ্ভাবন ‘GEN3 পাওয়ারট্রেন ফার্মওয়্যার’এবং ‘ব্যালিস্টিক+’কর্মক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে। এই দুই উদ্ভাবন সমস্ত F77-এর সব পূর্ববর্তী এবং নতুন গ্রাহকদের জন্য কোনও খরচ ছাড়াই উপলব্ধ হবে। F77 এখন অনেক তীক্ষ্ণ প্রতিক্রিয়া, দ্রুত ত্বরণ এবং দ্রুত প্রাথমিক গতি বৃদ্ধির ক্ষমতায়সমৃদ্ধ। ২০২৪ সালে, F77-এর বিবর্তনের প্রথম পর্যায়ে ট্র্যাকশন কন্ট্রোল, ডায়নামিক স্টেবিলিটি কন্ট্রোল (UVDSC), ১০ স্তরের রিজেনারেটিভ ব্রেকিং,হিল-হোল্ড অ্যাসিস্ট,ভায়োলেট A.I.এবং আরও বিভিন্ন ধরণের সুরক্ষা বৈশিষ্ট্যগুলির উপরে দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল।