উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক আজ লঞ্চ করল সার্বিক ফরেন এক্সচেঞ্জ (Fx) সার্ভিসেস অ্যান্ড এক্সচেঞ্জ আর্নার্স ফরেন কারেন্সি (EEFC) অ্যাকাউন্ট, যা তার আন্তর্জাতিক ব্যাংকিং পোর্টফোলিও সম্প্রসারিত করার ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ মাইলফলক। ক্রস বর্ডার লেনদেনে যুক্ত ব্যক্তি ও ব্যবসাগুলোর নানাবিধ প্রয়োজন মেটানোর জন্যে বিশেষভাবে তৈরি সারা বিশ্বে উপলব্ধ ব্যাংকিং সমাধান জোগানোর প্রতি ব্যাংকের যে দায়বদ্ধতা রয়েছে, এই কৌশলগত উদ্যোগ তা আরও একবার দেখিয়ে দিল।
নতুন লঞ্চ হওয়া Fx পরিষেবা গ্রাহকদের আন্তর্জাতিক ব্যাংকিং সমাধানের এক বিস্তৃত সম্ভার জোগাবে, যার মধ্যে থাকবে বিদেশ থেকে আসা টাকা নেওয়ার জন্যে ইনওয়ার্ড রেমিট্যান্স, বিশ্বজুড়ে টাকা পাঠানোর জন্যে আউটওয়ার্ড রেমিট্যান্স এবং একাধিক দেশের মুদ্রায় অ্যাকাউন্ট রাখার জন্যে বিদেশি মুদ্রার ডিপোজিট। গ্রাহকরা প্রতিযোগিতামূলক বিনিময় হার, দ্রুততর প্রোসেসিং প্রক্রিয়া এবং বিদেশি মুদ্রা সম্পর্কে প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদারদের থেকে একনিষ্ঠ সহায়তা পাবেন, যাতে নিশ্চিত করা যায় যে প্রত্যেকটা আন্তর্জাতিক লেনদেনই দক্ষভাবে এবং স্বচ্ছভাবে হচ্ছে।
Fx পরিষেবার পরিপূরক হিসাবে যেসব রফতানীকারী এবং পেশাদার বিদেশি মুদ্রায় আয় করেন তাঁদের আয় সঙ্গে সঙ্গে ভারতীয় মুদ্রায় পরিবর্তন না করে স্বচ্ছন্দে রাখতে দিচ্ছে EEFC অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট গ্রাহকদের মুদ্রার মূল্যের ওঠানামা সামলানোর সুযোগ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের ব্যবসায়িক বা ভ্রমণের প্রয়োজনের জন্যে নগদ টাকা হাতে রাখতে সাহায্য করবে। EEFC অ্যাকাউন্ট রাখা যাবে সহজে বদলানোর মত মুদ্রায়; এবং ব্যবসার পেমেন্ট, ভ্রমণের খরচ এবং বাণিজ্যের সঙ্গে যুক্ত খরচাপাতির মত অনুমোদিত লেনদেনে ব্যবহার করা যাবে। এর সবই FEMA নিয়মাবলীর সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই লঞ্চ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হিতেন্দ্র ঝা, হেড অফ রিটেল লায়াবিলিটিজ – TASC & TPP, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, বললেন “আমাদের Fx পরিষেবা এবং EEFC অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের লক্ষ্য হল গ্রাহকদের শুরু থেকে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ব্যাংকিং ক্ষমতা জুগিয়ে তাঁদের ক্ষমতায়ন করতে চাই। ব্যক্তি এবং ব্যবসার জন্যে আন্তর্জাতিক লেনদেনগুলোকে সহজ করে দেওয়ার যে দীর্ঘমেয়াদি ভাবনা আমাদের রয়েছে, এই লঞ্চ তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এতে তাঁরা নাগাল, স্বচ্ছতা এবং স্বাচ্ছন্দ্য পাবেন এক বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। এই ব্যবস্থাগুলো ডিজাইন করা হয়েছে সেইসব রফতানিকারী ও ব্যবসার জন্যে যারা আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত, বিদেশি মুদ্রায় আয় করেন এমন ফ্রিলান্সার এবং পেশাদার, অনাবাসী ভারতীয় (NRIs), আন্তর্জাতিক কাজকর্মসম্পন্ন ছোট ও মাঝারি উদ্যোগ এবং বিদেশি মুদ্রার দরকার হয় এমন ভ্রমণকারীদের জন্য। ব্যাংক এখনো ক্রেতাদের অভিজ্ঞতা আরও উন্নত করা এবং ভারতের আন্তর্জাতিক বাণিজ্য ও রেমিট্যান্স বাস্তুতন্ত্রের ক্রমবর্ধমান বাণিজ্যে অবদান রাখার উপর জোর দিচ্ছে।”
উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক নির্ঝঞ্ঝাট আন্তর্জাতিক লেনদেনের জন্য লঞ্চ করল ফরেন এক্সচেঞ্জ সার্ভিসেস এবং EEFC অ্যাকাউন্ট
