ভারতের উত্তর-পূর্বাঞ্চলে উপস্থিতি বাড়াতে টিকেএম-এর নতুন ডিলারশিপ চালু গুয়াহাটিতে

টয়োটা কিরলোস্কর মোটর (টিকেএম), ভারতের উত্তর-পূর্বাঞ্চলে উপস্থিতি বাড়িয়ে তুলতে আসামের গুয়াহাটিতে ‘গর্গ্যা টয়োটা’ নামে একটি নতুন ডিলারশিপ লঞ্চ করেছে। কেন্দ্রটি এই অঞ্চলের টয়োটার অ্যাক্সেসিবিলিটি বাড়িয়ে গ্রাহকদের মনে তাদের আস্থা এবং উদীয়মান আঞ্চলিক বাজারে গতিশীলতা সমাধানের চাহিদা মেটাবে। উত্তর-পূর্বাঞ্চলের বিস্তৃত গ্রাহকদের একত্রে পরিষেবা দেওয়ার জন্য আসামের গুয়াহাটি ডিলারশিপটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা শহুরে অঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের জনসংখ্যাদের কভার করবে। ৫,১০০ বর্গফুট জুড়ে বিস্তৃত কেন্দ্রটি টয়োটার ১এস (বিক্রয়) আউটলেট, যা হলমার্ক মান প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি প্রশিক্ষিত দল দ্বারা সমর্থিত।
এছাড়াও, এখানে রয়েছে টয়োটা ইউ-ট্রাস্ট, যা ইউজড কার কেনা, বেচা এবং এক্সচেঞ্জ করার মতন সুবিধাগুলি অফার করে। পাশাপাশি এই অঞ্চলের গ্রাহকদের ক্রমবর্ধমান অনুযায়ী আউটলেটটিতে ইনোভা হাইক্রস, ফরচুনার, হিলাক্স এবং আরবান ক্রুজার হাইরাইডারের মতন জনপ্রিয় মডেলগুলিও বিক্রি করা হবে।
‘গর্গ্যা টয়োটা’ টিকেএম-এর পূর্বাঞ্চলের বিক্রয়, পরিষেবা এবং ব্যবহৃত গাড়ির প্রধান প্রতিনিধি, ভাইস প্রেসিডেন্ট, শ্রী অরুণ জি নায়ার এবং গর্গ্যা টয়োটার ডিলার প্রিন্সিপাল শ্রী রাহুল দেব শর্মার উপস্থিতিতে উদ্বোধন হয়েছে। ডিলারশিপ উদ্বোধনের সময় মিঃ রাহুল দেব শর্মা বলেন, “আমাদের এই নতুন ডিলারশিপটি বিক্রয়ের জন্য কেবল একটি টাচপয়েন্টই নয়, বরং নির্ভরযোগ্য পণ্য এবং টয়োটার উন্নত অভিজ্ঞতার জন্য একটি সেরা প্ল্যাটফর্ম।” এই পদক্ষেপের সাথে সাথে টিকেএম, তার প্যান-ইন্ডিয়া নেটওয়ার্ককে ১,২৪৩টি টাচপয়েন্ট পর্যন্ত বিস্তৃত করে, ভারতের সমস্ত গ্রাহকদের জন্য একটি নিরবচ্ছিন্ন গতিশীলতার অভিজ্ঞতা নিশ্চিত করেছে।