যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। দেশে আধার কার্ড এখন আরও আধুনিক ও নিরাপদ রূপে হাজির। UIDAI নতুন আধার অ্যাপ চালু করেছে, যা আগের তুলনায় অনেক বেশি সহজ, সুরক্ষিত এবং সম্পূর্ণ পেপারলেস।
এই নতুন অ্যাপের মাধ্যমে আধার-সংক্রান্ত প্রায় সব পরিষেবা এখন মোবাইল থেকেই ব্যবহার করা যাবে—যেখানেই থাকুন না কেন, যেকোনও সময়। UIDAI তাদের সরকারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ ঘোষণা করেছে যে, এই নতুন আধার অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইফোন—উভয় ব্যবহারকারীর জন্যই উপলব্ধ।
নতুন সংস্করণে লগইন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে এবং ডেটা নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী করা হয়েছে। সংস্থার দাবি, নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
