ঘোষিত হলো তৃতীয় সেমিস্টারের দিনক্ষণ

শেষ হয়েছে চলতি বছরের পূজা পর্ব, পাশাপাশি বছরও প্রায় প্রায় শেষের পথে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফলের তারিখ। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল নভেম্বর মাসের প্রথম সপ্তাহের প্রকাশিত হতে পারে। রেজাল্ট বেরোনোর বিষয়ে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে ছাত্রছাত্রীদের।

রেজাল্ট প্রকাশ হবার পর ছাত্র-ছাত্রীরা সংসদের অফিসার ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারবেন। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে হোমপেজে “HS 3rd Semester Result 2025” লিঙ্কটি সন্ধান করে এবং তাতে ক্লিক করে আপনার রোল নম্বর এবং জন্মতারিখ সহ প্রয়োজনীয় তথ্য লিখুন।