রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের কথা মাথায় রেখে এবার পূর্ব রেলের তরফ থেকে নেওয়া হল এক অভিনব পদক্ষেপ।
পাশাপাশি দীর্ঘদিন ধরে শিয়ালদহ- গেদে ও গেদে- মাঝেরহাট শাখায় প্রতিদিন নিত্যযাত্রীদের পক্ষে উন্নত যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করে তোলার জন্য দাবি জানানো হচ্ছিল। এবার যাত্রীদের সেই দাবিকে গুরুত্ব দিয়ে শিয়ালদহ ডিভিশন বাস্তবায়নের জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছে।
সূত্রের খবর, শিয়ালদহ ডিভিশনে অস্থায়ীভাবে পরীক্ষামূলক ভিত্তিতে অতিরিক্ত ও সম্প্রসারিত বিশেষ পরিষেবা চালু করা হবে। এর ফলে হাজার হাজার নিত্যযাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরামদায়ক হবে বলে মনে করা হচ্ছে। যেখানে, গেদে সংযোগ জোরদারে পরিষেবা সম্প্রসারণ যেখানে ৩১২২৭ শিয়ালদহ–ব্যারাকপুর লোকাল ট্রেনটি গেদে পর্যন্ত করা হয়েছে।
