বড় রকমের অনেক বিনিয়োগ হতে চলেছে দেশে

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভারতের তথ্য প্রযুক্তি খাতে ইতিহাস গড়তে চলেছে গুগল। মার্কিন বহুজাতিক সংস্থা ঘোষণা করেছে, কৃত্রিম মেধা (এআই) সংক্রান্ত গবেষণা ও পরিকাঠামো উন্নয়নের জন্য তারা ভারতে দেড় হাজার কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১,৩৩,১৭০ কোটি টাকা বিনিয়োগ করবে।

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে তৈরি হবে গুগলের নতুন তথ্যকেন্দ্র, যা আমেরিকার বাইরে সংস্থার সবচেয়ে বড় এআই ডেটা সেন্টার হতে চলেছে। গুগল ইতিমধ্যেই এই প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা সেরে ফেলেছিল। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী ৬০০ কোটি ডলার নয়, সংস্থা এবার তার দ্বিগুণেরও বেশি বিনিয়োগ করতে চলেছে।

ভারতের অন্ধ্রপ্রদেশ সরকার এবং গুগল মধ্যে এই বিনিয়োগ চুক্তি নিয়ে একটি সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হয়। এর জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু মঙ্গলবার দিল্লিতে পৌঁছন। সেখানে গুগ্‌ল কর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ান।