তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, ঐক্যশ্রী অন্যতম। রাজ্য সরকারের চালু করা তেমনই এক প্রকল্প হল রূপশ্রী প্রকল্প।
যেই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। সামাজিকভাবে বিয়ে করতে গেলে সেই অনুষ্ঠানের জন্য কিছু আর্থিক সাহায্যের অবশ্যই প্রয়োজন। সেই টাকা-পয়সার চিন্তা কমাতে এই রূপশ্রী প্রকল্প নিয়ে আসে পশ্চিমবঙ্গ সরকার।
২০১৮ থেকে কার্যকর হয়েছে মমতা সরকারের এই প্রকল্প।
এই প্রকল্পের মাধ্যমে প্রথমবার বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার। তবে রয়েছে শর্তও। পারিবারিক আয় বছরে দেড় লক্ষ টাকার কম হলে তবেই মেলে এই আর্থিক সাহায্য। আবেদনকারীকে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অথবা গত ৫ বছর বাংলায় বসবাস করতে হবে, অথবা তার বাবা-মাকে এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
