বদলে গেল নিয়ম

দেশের নাগরিক হিসাবে সব চেয়ে দরকারি পরিচয় পত্র হিসাবে প্রথমেই নাম আসে আধার কার্ড। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি—সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয় ভারতের নাগরিক।

তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। এই বিষয়টি মাথায় রেখে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার আপডেট সংক্রান্ত কিছু নতুন নিয়ম জারি করেছে। UIDAI-এর নির্দেশিকা অনুযায়ী, আধার কার্ডে নাম সংশোধনের সুযোগ সীমিত।

অর্থাৎ, কেউ যদি নামের বানানে ভুল পান বা পদবী বা টাইটেল যুক্ত করতে চান, তা এক বা দুইবারের বেশি করা সম্ভব নয়। একবার নাম পরিবর্তন করার পর আবার সংশোধনের সুযোগ পাওয়া যায় না। তাই প্রথমবার নাম সংশোধনের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। সংশোধনের সময় পাসপোর্ট, ভোটার আইডি বা প্যান কার্ডের মতো বৈধ নথি সঙ্গে রাখা এবং প্রতিটি অক্ষর ভালোভাবে পরীক্ষা করা প্রয়োজন। কারণ একটি ছোট ভুল ভবিষ্যতে বড় সমস্যার জন্ম দিতে পারে।