আদালতের তরফেই ফের আবার শুরু হলো নিয়ম প্রক্রিয়া। গত বছর মে মাসে বাংলার লক্ষাধিক ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি আদালতের নির্দেশ মেনে ওবিসিদের নতুন তালিকা তৈরি করা হয়। এরপরেই বাংলার নানান সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও শিক্ষক নিয়োগের বিষয়ে উদ্যোগী রাজ্য।
সম্প্রতি অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশনের তরফ থেকে বাংলায় কোন কোন জনগোষ্ঠী ওবিসির স্বীকৃতি পাবে সেটা জানানো হয়েছে। সেই সঙ্গেই বিধানসভায় দাঁড়িয়ে এই নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক ও শিক্ষক নিয়োগ করতে চাইছে সরকার।
জানা যাচ্ছে, অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশনের প্রকাশ করা তালিকার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া এগোনোর কথা ভাবা হয়েছে। ওবিসি জটিলতার কারণে বাংলার ১৪৯টি সরকারি বিদ্যালয়ে ১২১০টি শূন্যপদে নিয়োগ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
