বাড়ানো হলো প্রকল্পের টাকা

রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসিক ভাতা দিয়ে থাকে নানান রাজ্যের সরকার। এমনই একটি স্কিম হল মধ্যপ্রদেশ সরকারের লাডলি বহেনা যোজনা। এতদিন এর অধীন সেই রাজ্যের মহিলাদের মাসিক ১২৫০ টাকা করে দেওয়া হতো।

এবার তা একধাক্কায় দ্বিগুণেরও বেশি বাড়ানো হল। গত ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রদেশের পিপাওয়ার্লা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের আশ্বস্ত করে বলেছিলেন, এই প্রকল্প কিছুতেই বন্ধ হবে ন। সেই সঙ্গেই জানান, এবার থেকে রাজ্যের মহিলাদের মাসে মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে।

উল্লেখ্য, মধ্যপ্রদেশের লাডলি বহেনা যোজনার মতো পশ্চিমবঙ্গেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে। একুশের বিধানসভা ভোটের পর এই স্কিম চালু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মাধ্যমে বাংলার মহিলাদের মহিলাদের মাসে মাসে ১০০০ টাকা (সাধারণ শ্রেণি) ও ১২০০ টাকা (তফশিলি জাতি ও উপজাতি) করে দেওয়া হয়।