মহানগরীতে বাড়ানো হলো মেট্রোর সংখ্যা

ঘোষিত হয়েছিল পূর্বেই, ঘোষণা মতোই যথা সময়েই শুরু হয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। উদ্বোধন হল ৪৯ তম কলকাতা বইমেলার। এবারও করুণাময়ী মিলন মেলা গ্রাউন্ডেই বসেছে মেলা। আর মেট্রো যাত্রীদের যাতে সুবিধা হয় তার জন্য প্রথম থেকেই উদ্যোগী কর্তৃপক্ষ।

মেলার গেট থেকেই পাওয়া যাবে মেট্রোর টিকিট। আর এবার বইপ্রেমীদের সুবিধার জন্য পয়লা ফেব্রুয়ারি থেকেই ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৩০ টির বদলে ১৬০ টি মেট্রো চালানো হবে বইমেলা উপলক্ষে।

মেট্রোর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, ১ লা ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। সকাল ৯ টায় পরিষেবা শুরু হবে দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে। তবে রাতের পরিষেবার সময়ে হয়েছে পরিবর্তন। তবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রোর পরিষেবায় হয়নি কোনও বদল। কিন্তু প্রভাব পড়তে চলেছে আগামীকাল।