নির্মাণ হতে চলেছে দীর্ঘতম সেতু

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। একের পর এক মাইলফলক স্থাপন করছে রেল। ইতিমধ্যেই বিশ্বের সবথেকে উঁচু আর্চ ব্রিজ, দীর্ঘতম সুড়ঙ্গ তৈরি করেছে ভারতীয় রেল। এবার দীর্ঘতম সেতুর প্রকল্পও সম্পূর্ণ করে ফেলল ভারতীয় রেল।

নিউ কাটনি জংশনে তৈরি হয়েছে এই গ্রেড সেপারেটর ব্রিজটি। সম্পূর্ণ সেপারেটরটি ১৫.৮৫ কিমি দীর্ঘ এক ট্র্যাক পিলারের উপরে নির্মাণ করা হয়েছে। এই গ্রেড সেপারেটরের মাধ্যমে ট্রেনগুলি সম্পূর্ণ শহর বাইপাস করতে পারবে। প্রধানমন্ত্রী গতি শক্তির অধীনে নির্মিত হয়েছে এই ব্রিজটি।

প্রকল্পটির প্রধান জানান, এই ব্রিজের ক্ষেত্রে উপরে এবং নীচে দুটি এলিভেটেড গ্রেড সেপারেটর তৈরি করা হয়েছে। উপরের গ্রেড সেপারেটরের কাজ প্রস্তুত। তবে নীচেরটির কাজ চলছে এখনও। নীচের গ্রেড সেপারেটরটি প্রায় ১৭.৫২ কিমি দীর্ঘ। সেতুটি নির্মাণে খরচ হয়েছে ৫৮০ কোটি টাকা।