বৃষ্টি হয়ে চলেছে অবিরাম গতিতে, আর বর্ষা মানেই একটাই নাম মাথায় আসে ইলিশ। তবে এই বছর প্রথম থেকে ইলিশ মাছ কম আমদানি হওয়ায় মুখ ভার হয়েছিল মধ্যবিত্তদের। অপরদিকে এই বছর মাছের দাম কিনতে গিয়ে কাল ঘাম ছুটেছে সাধারণ নাগরিকদের।
তবে এবার ইলিশ মাছ সারি সারি পাওয়া গেল ডায়মন্ড হারবারে। জানা যায়, এই মাছ শুধুমাত্র যে কলকাতা থেকে অনেকে কিনতে এসেছে তার নয়। শহর ও জেলার বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ডায়মন্ডহারবারে এসেছে ইলিশ মাছ কিনতে। এমনকি অনেকে অনলাইনেও প্রেমেন্ট করছে।
পাশাপাশি আগের দিও অর্ডার দিয়ে মাছ কিনতে বাঙালিরা। প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে ইলিশ মাছের জন্য যে ক্রেতারা ছুটে যাচ্ছে। তাতে যে সেখানে ইলিশ মাছের দাম অনেকটা কম তা কিন্তু নয়। এখানে এক থেকে দেড় কেজি মাছ পাওয়া যাচ্ছে ১৮০০ টাকায়। ৭০০-৮০০ গ্ৰামের মাছ ১০০০ টাকা কেজিতে বিক্রি করছেন বিক্রেতারা।
