বিদেশের ওপর নির্ভরতা কমাচ্ছে দেশ

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরই মধ্যে সম্প্রতি অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে আতঙ্কিত করে তোলা রাফাল যুদ্ধবিমানের মূল বডি এবার ভারতে তৈরি হবে।

ইতিমধ্যেই টাটা অ্যাডভান্সড সিস্টেমস এবং ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিটি রাফাল যুদ্ধবিমানের ফিউজলেজ ভারতে তৈরি করার সাথে সম্পর্কিত। উভয় কোম্পানি একটি প্রোডাকশন ট্রান্সফার এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে।

ভারতের “মেক ইন ইন্ডিয়া” উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে ফ্রান্সের বাইরে এই প্রথমবারের মতো হায়দ্রাবাদে রাফালের এই গুরুত্বপূর্ণ অংশ তৈরি করা হবে। ভারত এবার দেশীয় কামানের গোলাবারুদ তৈরিতে মনোনিবেশ করেছে। ইতিমধ্যেই DRDO এই বিষয়ে দ্রুত কাজ করছে। সামগ্রিকভাবে, বিদেশের নির্ভরতা কমানোই এর লক্ষ্য।