সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠছে দেশ

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। প্রায় এক বছর আগে অনুমোদনের পরে এবার ভারতীয় বায়ুসেনার জন্য পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট’ (এএমসিএ) তৈরির জন্য সরকারি-বেসরকারি সহযোগী সংস্থা বাছাইয়ের কাজে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, প্রাথমিকভাবে এ প্রকল্পের জন্য সাতটি সংস্থাকে প্রাথমিক বাছাই করা হয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-র সহযোগী হিসেবে তালিকাভুক্ত প্রধান সংস্থা হিসেবে রয়েছে রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)।

হ্যাল নিজেদের সঙ্গে দু’টি ছোট সংস্থার যৌথ দরপত্র দিয়েছে। এছাড়া টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড এবং আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসও এই দৌড়ে রয়েছে। দু’ইঞ্জিন বিশিষ্ট, প্রায় ২৫ হাজার কেজি ওজনের কাঠামো তৈরির দায়িত্বও দেওয়া হয়েছে।