চিকিৎসা করাতে এবার কমবে খরচ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছেন মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই ঘোষণাগুলি করা। বেসরকারি হাসপাতালের চিকিৎসার মাত্রাতিরিক্ত খরচের জন্য মধ্যবিত্তের অভিযোগের শেষ নেই।

অবশেষে এক্ষেত্রে স্বচ্ছতা আনতে বিধানসভায় পাশ হল দ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্টস অ্যামেন্ডমেন্ট বিল ২০২৫। প্যাকেজের বাইরে এক পয়সাও বেশি নিতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি, এমনটাই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিলে। চিকিৎসার খরচ হাসপাতালে এমন জায়গায় রাখতে হবে যেখানে সকলেই যাতে দেখতে পায়।

প্যাকেজে প্রস্তাবিত খরচের তুলনায় চার্জ যত বাড়বে তার কত শতাংশ বেশি নেওয়া যাবে তা স্বাস্থ্য দফতর ঠিক করবে বলে। এই খরচ বৃদ্ধির বিষয়টা স্বাস্থ্য দফতরকে অভিহিত করতে হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মতে, এই পদক্ষেপ সাধারণ মানুষের উপকার করবে।