আগরতলার জয়নগর চরকা সংঘ এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

রাজধানী আগরতলাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ! ঘটনা উত্তর জয়নগরে গোবিন্দ পালের বাড়িতে। জানা গেছে বৈদ্যুতিন শর্ট সার্টিফিকেট থেকে উৎপত্তি অগ্নি সংযোগে গোটা ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা আগরতলার জয়নগর চরকা সংঘ এলাকায়। দমকল বিভাগের মোট তিনটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আনে আগুন। রবিবার দুপুরে আচমকা শ্রী পালের বাড়িতে অগ্নিসংযোগ দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বিশাল আকার ধারণ করে। বাড়ির লোক এবং স্থানীয়রা কোন কিছু বুঝে ওঠার আগেই গোটা বাড়িতে আগুন ধরে যায়।

বাড়ির মালিক গোবিন্দ পাল পশ্চিমবঙ্গে থাকেন। বাড়িতে ছিল দুটি ভাড়াটিয়া পরিবার। পরিবারের লোকেরা জানান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের উৎপত্তি হয়েছে। মুহূর্তের মধ্যেই গোটা বাড়ি গ্রাস করেছে আগুন। ঘরের ভেতর ছিল মোট চারটি সিলিন্ডার। আগুনের তাপে একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বাড়িতে থাকা একটি গাড়ি এবং স্কুটি আগুনের পুড়ে ছাই হয়ে গেছে।

ভয়াবহ এই অগ্নি কান্ডে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার। তবে স্থানীয়দের সহযোগিতায় আরো তিনটি সিলিন্ডার ঘরের মানুষদেরকে বাইরে নিয়ে আসতে সক্ষম হল এলাকাবাসীরা। সিলিন্ডার বিস্ফোরণে ভাড়াটিয়ার ঘর সহ গাড়ি, স্কুটি সব ধবংস। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। গ্যাস সিলেন্ডার ব্লাস্ট হয়ে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে  এলাকায় চাঞ্চলতা দেখা দিয়েছে।