বাতিল হলো শিক্ষকদের ছুটি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরম। এই পরিস্থিতিতে গরমের ছুটি শেষ হয়ে রাজ্যের সমস্ত সরকারি স্কুল একবার খুললেও ফের তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্কুল শিক্ষা দফতর জানাল শিক্ষকদের ছুটি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি এখনও। যেহেতু তাদের পঠনপাঠন ছাড়াও একাধিক প্রশাসনিক কাজ দেখতে হয় তাই সেই কথা মাথায় রাখা হয়েছে। তাদের ছুটি নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য। সিবিএসই এবং আইসিএসই বোর্ডের কাছে স্কুলগুলির পঠনপাঠন বন্ধ রাখার আর্জি জানিয়েছে স্কুল শিক্ষা দফতর।

প্রসঙ্গত, তাপপ্রবাহের মধ্যে পড়ুয়াদের কথা মাথায় রেখে, দু’দিন স্কুলের পঠনপাঠন বন্ধ রাখার কথা জানিয়েছে রাজ্য। শিক্ষকদের ছুটি দেওয়া হবে কি না, তা নিয়ে রাজ্যের তরফে কোনও স্পষ্ট নির্দেশিকা নেই। তা পেলে তবেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।