টাটা মোটরস, ভারতের অন্যতম যানবাহন প্রস্তুতকারক, তার ব্র্যান্ড-নিউ টাটা এস প্রো লঞ্চ করে ছোট মালবাহী পরিবহনের বিপ্লব ঘটাচ্ছে। এটি ভারতের সবচেয়ে সাশ্রয়ী চার চাকার মিনি ট্রাক, যা মাত্র ৩.৯৯ লক্ষ টাকা দামে উপলব্ধ। পেট্রোল, দ্বি-জ্বালানি (সিএনজি + পেট্রোল) এবং বৈদ্যুতিক এডিশনগুলির সাথে গাড়িটি নতুন প্রজন্মের উদ্যোক্তাদেরকে ক্ষমতায়িত করার সাথে সাথে ব্যবসায়িক প্রয়োজনীয়তা অনুযায়ী সেরা বিকল্প নির্বাচন করার সুযোগ দেয়। এই প্রসঙ্গে, কোম্পানির কমার্শিয়াল ভেহিকেলস-এর এসসিভিপিইউ-এর ভাইস প্রেসিডেন্ট এবং বিজনেস হেড মিঃ পিনাকী হালদার বলেন, “বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি, সম্প্রসারিত সম্প্রদায় এবং ক্রমবর্ধমান বাণিজ্যের কারণে উত্তর-পূর্বাঞ্চলে টাটা এস প্রো রেঞ্জের জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, আসামের জেলাগুলি চা, কৃষি-বাণিজ্য এবং হার্ডওয়্যার লজিস্টিক শিল্প সমর্থিত অঞ্চল তাই, মিনি-ট্রাকগুলি প্রথমবার ব্যবহারকারী এবং দৈনন্দিন গ্রামীণ পরিবহনের জন্য একেবারে উপযুক্ত।”
তিনি আরও যোগ করে বলেন, “আসামের পাশাপাশি আগরতলা থেকে শুরু করে মেঘালয়, মিজোরাম, আইজল, অরুণাচল প্রদেশ এবং মণিপুরের মতো রাজ্যগুলিতেও ছোট ছোট মিনিট্রাকের চাহিদা ক্রমশ বাড়ছে। টাটা এস প্রো-এর শক্তিশালী পরিষেবা ডিজাইন এবং অঞ্চলের বৈচিত্র্যময় লজিস্টিক পরিবেশে স্টার গুরু সমর্থনের মাধ্যমে স্ব-কর্মসংস্থান এবং ব্যবসায়িক সম্প্রসারণও সম্ভব হয়েছে।”
টাটা মোটরসের অনলাইন বিক্রয় প্ল্যাটফর্ম ফ্লিট ভার্স ব্যবহার করার পাশাপাশি, গ্রাহকরা তাদের পছন্দের ভেরিয়েন্টটি কোম্পানির ১২৫০টি টাচপয়েন্টের যেকোনো একটি থেকে রিজার্ভ করতে পারবেন। এমনকি, এই টাটা এস প্রো যাতে সহজেই কেনা যায়, সেইজন্য কোম্পানি শীর্ষ ব্যাংক এবং এনবিএফসিগুলির সাথেও অংশীদারিত্ব করেছে। শুধু তাই নয়, এস প্রো দেশ জুড়ে ২,৫০০ টি সার্ভিস এবং স্পেয়ার আউটলেট সহ প্রত্যন্ত অঞ্চলে ষ্টার গুরু নেটওয়ার্কের মাধ্যমে এক্সপার্ট সহায়তার নিশ্চয়তা দেয়। একইসাথে, EV-নির্দিষ্ট পরিষেবা কেন্দ্র এবং রাস্তার পাশে ২৪X৭ সহায়তা প্রোগ্রামের মাধ্যমে আপটাইম এবং মানসিক শান্তিকে আরও বাড়িয়ে তোলে।
