ভারতের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস, দেশের বিভিন্ন রাজ্য পরিবহন সংস্থা থেকে ৫,০০০-এরও বেশি বাস এবং বাস চেসিসের অর্ডার পেয়েছে। সরকারি ই-বিডিং প্রক্রিয়ার মাধ্যমে মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, তেলেঙ্গানা, বিহার, রাজস্থান, কেরালা, হরিয়ানা এবং চণ্ডীগড় পরিবহন সংস্থা থেকে এই বিশাল অর্ডারগুলো করা হয়েছে।
ভারতের গণপরিবহন ব্যবস্থায় টাটা মোটরসের ভূমিকা কয়েক দশক ধরে অপরিসীম। টাটা ম্যাগনা, টাটা সিটিরাইড, টাটা স্টারবাস এবং এলপিও সিরিজের মতো বিভিন্ন মডেলের এই বাসগুলো আন্তঃরাজ্য এবং শহরের ভেতরে যাতায়াতের জন্য বিশেষভাবে তৈরি। এগুলো যাত্রী নিরাপত্তা, আরাম এবং দীর্ঘস্থায়ী নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।
টাটা মোটরস লিমিটেডের কমার্শিয়াল প্যাসেঞ্জার ভেহিকল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মি. আনন্দ এস. বলেন, “বিভিন্ন রাজ্য পরিবহন সংস্থার এই আস্থা আমাদের গতিশীল সমাধানের প্রতি গভীর বিশ্বাসের প্রতিফলন। আমাদের বাসগুলো বিভিন্ন ভূখণ্ডে দীর্ঘমেয়াদী কর্মক্ষমতা ও নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই অর্ডারগুলো ভারতের ভবিষ্যৎ গণপরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে।” ৯-সিটার থেকে ৫৫-সিটার পর্যন্ত বিস্তৃত পরিসরের যানবাহনের পাশাপাশি টাটা মোটরস তাদের ‘সম্পূর্ণ সেবা ২.০’ প্রোগ্রামের মাধ্যমে রক্ষণাবেক্ষণ এবং ২৪ ঘণ্টা ব্রেকডাউন সাহায্য দিয়ে থাকে। দেশজুড়ে ৪,৫০০-এর বেশি সেলস ও সার্ভিস টাচপয়েন্টের মাধ্যমে টাটা মোটরস শহর ও গ্রামীণ ভারতে নিরাপদ ও দক্ষ গণপরিবহন নিশ্চিত করতে বদ্ধপরিকর।
সরকারি ই-বিডিং প্রক্রিয়ায় ৫০০০-এর বেশি বাসের অর্ডার টাটা মোটরস-কে
