টাটা মোটরস এপ্রিল ২০২৬ থেকে বাণিজ্যিক যানবাহনের মূল্য বৃদ্ধির ঘোষণা করেছে 

১৮০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের টাটা গ্রুপের অংশ, টাটা মোটরস লিমিটেড এবছর থেকে তাদের বাণিজ্যিক যানবাহনের মূল্য বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ভারতের বৃহত্তম এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিলিটি ভেহিকল, পিক-আপ, ট্রাক এবং বাস প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস তাদের সমস্ত বাণিজ্যিক যানবাহনের দাম ১ এপ্রিল ২০২৬ থেকে ১.৫% পর্যন্ত বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে।
বাণিজ্যিক যাতায়াত ব্যবস্থায় আট দশকেরও বেশি সময় ধরে নেতৃত্বের সঙ্গে কোম্পানিটি তার উদ্ভাবন, নির্ভরযোগ্যতা এবং পারফরম্যান্সের জন্য সুপরিচিত। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কোম্পানিটি অত্যাধুনিক পাওয়ারট্রেন থেকে শুরু করে ইন্টেলিজেন্ট ফ্লিট সলিউশন দিয়ে থাকে। তবে এবার মূলত কাঁচামালের বাড়তে থাকা দাম এবং অন্যান্য উৎপাদন খরচ আংশিকভাবে সামাল দিতেই এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে মডেল এবং ভেরিয়েন্ট অনুযায়ী এই দামের তারতম্য হবে।
‘বেটার অলওয়েজ’ ব্র্যান্ড প্রতিশ্রুতির মাধ্যমে টাটা মোটরস টেকসই প্রবৃদ্ধি এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করে। ভারত ও দক্ষিণ কোরিয়ার পাশাপাশি আফ্রিকা, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এই কোম্পানির উপস্থিতি রয়েছে। ন্যাশনাল কোম্পানি ল অ্যাড ট্রাইব্যুনাল দ্বারা অনুমোদিত ব্যবস্থার অধীনে, কোম্পানিটির নাম ‘টিএমএল কমার্শিয়াল ভেহিকল লিমিটেড’ থেকে পরিবর্তন করে ‘টাটা মোটরস লিমিটেড’ করা হয়েছে (২৯ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর), যা বর্তমানে বিএসই এবং এনএসই-তে তালিকাভুক্ত।