টাটা মোটরস, ভারতের অন্যতম যানবাহন প্রস্তুতকারক, তার ব্র্যান্ড-নিউ টাটা এস প্রো লঞ্চ করে ছোট মালবাহী পরিবহনের বিপ্লব ঘটাচ্ছে। এটি ভারতের সবচেয়ে সাশ্রয়ী চার চাকার মিনি ট্রাক, যা মাত্র ৩.৯৯ লক্ষ টাকা দামে উপলব্ধ।
পেট্রোল, দ্বি-জ্বালানি (সিএনজি + পেট্রোল) এবং বৈদ্যুতিক এডিশনগুলির সাথে গাড়িটি নতুন প্রজন্মের উদ্যোক্তাদেরকে ক্ষমতায়িত করার সাথে সাথে ব্যবসায়িক প্রয়োজনীয়তা অনুযায়ী সেরা বিকল্প নির্বাচন করার সুযোগ দেয়।
এই প্রসঙ্গে, কোম্পানির কমার্শিয়াল ভেহিকেলস-এর এসসিভিপিইউ-এর ভাইস প্রেসিডেন্ট এবং বিজনেস হেড মিঃ পিনাকী হালদার বলেন, “পশ্চিমবঙ্গের গতিশীল অর্থনীতির জন্য কম্প্যাক্ট, জ্বালানি-সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী মালবাহী সমাধানের প্রয়োজন, যা কলকাতার ব্যস্ত বাণিজ্য থেকে শুরু করে পাহাড়ি ও উপকূলীয় জেলাগুলির গ্রামীণ বাণিজ্য পর্যন্ত বিস্তৃত, এর জন্য আমাদের এস প্রো একেবারে উপযুক্ত।”
তিনি আরও যোগ করে বলেন, “আমাদের এই মিনি-ট্রাকগুলি তত্পরতার সাথে উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং-এর পাহাড়ি অঞ্চলের জন্য একেবারে আদর্শ, যা চা এবং ফুল চাষের পরিবহনে ব্যাপকভাবে সহায়তা করে। এমনকি, স্টার গুরু সমর্থন এবং টাটা মোটরসের বিস্তৃত পরিষেবা নেটওয়ার্কের সাহায্যে, এস প্রো পশ্চিমবঙ্গের পরিবর্তিত লজিস্টিক ল্যান্ডস্কেপের সাথে পুরোপুরি খাপ খায়।”
টাটা মোটরসের অনলাইন বিক্রয় প্ল্যাটফর্ম ফ্লিট ভার্স ব্যবহার করার পাশাপাশি, গ্রাহকরা তাদের পছন্দের ভেরিয়েন্টটি কোম্পানির ১২৫০টি টাচপয়েন্টের যেকোনো একটি থেকে রিজার্ভ করতে পারবেন। এমনকি, এই টাটা এস প্রো যাতে সহজেই কেনা যায়, সেইজন্য কোম্পানি শীর্ষ ব্যাংক এবং এনবিএফসিগুলির সাথেও অংশীদারিত্ব করেছে।
শুধু তাই নয়, এস প্রো দেশ জুড়ে ২,৫০০ টি সার্ভিস এবং স্পেয়ার আউটলেট সহ প্রত্যন্ত অঞ্চলে ষ্টার গুরু নেটওয়ার্কের মাধ্যমে এক্সপার্ট সহায়তার নিশ্চয়তা দেয়। একইসাথে, EV-নির্দিষ্ট পরিষেবা কেন্দ্র এবং রাস্তার পাশে ২৪X৭ সহায়তা প্রোগ্রামের মাধ্যমে আপটাইম এবং মানসিক শান্তিকে আরও বাড়িয়ে তোলে।
মিনি-ট্রাকের সেগমেন্টে নতুন যুগের সূচনা করেছে টাটা মোটরস-এর এস প্রো
