ট্রেনের যাত্রায় সুইগির সুবিধা

ভারতের অন-ডিমান্ড কনভিনিয়েন্স প্ল্যাটফর্ম সুইগি, এই গ্রীষ্মের ছুটিতে দেশ জুড়ে ছাত্রছাত্রীদের জন্য ভরসার সঙ্গী হয়ে উঠেছে “ফুড অন ট্রেন”-এর বৈশিষ্ট্যের সাথে। এমনকি, তাদের ভ্রমণকে আরও সুস্বাদু এবং স্মরণীয় করে তুলতে সুইগি বাল্ক অর্ডার এবং বিভিন্ন ধরণের খাবারও অফার করছে। তালিকায় ছিল কনটিনেন্টাল ও ইতালিয়ান খাবার থেকে শুরু করে পনির টিক্কা, স্প্যাঘেটি আগলিও ওলিও, আরব ও মেডিটেরেনিয়ান খাবার সহ ভেগান এবং চিকেন কাশা ভুনার মতো সি-ফুডও।
“ফুড অন ট্রেন”- এর সাহায্যে স্বাস্থ্য সচেতন শিক্ষার্থীরা ঘরোয়া খাবারের জন্য দ্য গুড বোল এবং লাঞ্চবক্স বেছে নেয়। অন্যদিকে, যারা আরামদায়ক খাবারের আকাঙ্ক্ষা করে তারা ম্যাকডোনাল্ডস, কেএফসি, সাবওয়ে এবং পিৎজা হাটের মতো বিকল্পগুলি বেছে নেয়।
এই ভ্রমণ যাত্রায় এক চমৎকার দৃশ্যও দেখা গেছে ভোপাল জংশনে, যেখানে একজন ছাত্র তার পুরো দলের জন্য একসঙ্গে ৩০টি থালি অর্ডার করে, যার খরচ দাঁড়ায় ₹৬,০৭০ টাকা। এ ধরনের ঘটনা অনেক অর্ডারেই দেখা গেছে। অর্ডারকারীদের ৭০% ছিলেন ইঞ্জিনিয়ারিং ছাত্র, যারা BNPL অপশনের মাধ্যমে সহজেই খাবার কিনছেন।
এই উদ্যোগ সম্পর্কে মন্তব্য করে, কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (ফুড স্ট্র্যাটেজি, কাস্টমার এক্সপেরিয়েন্স ও নিউ ইনিশিয়েটিভস) দীপক মালু বলেন, “সুইগির ফুড অন ট্রেন পরিষেবা শিক্ষার্থীদের ব্যাপকভাবে আকর্ষণ করছে, যারা বিভিন্ন খাবার, লেট-নাইট স্ন্যাকস এবং পুরো দলের জন্য খাবার অর্ডার করেছে। শিক্ষার্থীদের এই বিপুল আগ্রহ আমাদেরকে অনুপ্রাণিত করছে যাতে আমরা ট্রেন যাত্রার অভিজ্ঞতা আরও উন্নত করে, সময় মতো খাবার পৌঁছে দিতে পারি।”
বর্তমানে, কোম্পানিটি ১০০+ স্টেশনে IRCTC-এর সঙ্গে অংশীদার হয়ে যাত্রীদের আসন পর্যন্ত খাবার পৌঁছে দিয়ে ট্রেন যাত্রাকে আরও স্বাদের সাথে স্মরণীয় করে তুলছে।
ট্রেনে খাবার অর্ডার করতে ভিজিট করুন: https://www.swiggy.com/order-food-online-in-train