জারি হলো কড়া নির্দেশিকা

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার এরই মধ্যে বড় পদক্ষেপ নবান্নের। বিধানসভা ভোটের আগে সবদিক মাথায় রেখে ‘সচেতন পদক্ষেপ’ নবান্নের।

আদালতের সামনে যাতে কোনও ভাবে অপ্রস্তুত হতে না হয়, তার জন্য আগেভাগেই নেওয়া হল বড় পদক্ষেপ। বর্তমানে রাজ্যের বিভিন্ন দফতরে কতগুলি কমিটি কাজ করছে, সেই সব কমিটির সদস্য কারা, কী কাজ হচ্ছে, ক’টি বৈঠক হয়েছে পাশাপাশি কোনও রিপোর্ট জমা পড়েছে কি না সেই সংক্রান্ত সমস্ত তথ্য তলব করেছে নবান্ন।

রাজ্যের প্রতিটি দফতরের সচিবের কাছে ইতিমধ্যেই এই নিয়ে নির্দেশিকা পাঠিয়েছে কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর। কতগুলি কমিটি গঠন হয়েছে, কমিটির সদস্য কারা? এই সমস্ত তথ্য তলব করা হয়েছে দফতরের থেকে।