শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার এসআইআর নিয়ে যথারীতি কপালে ঘামের বিন্দু জমতে শুরু করেছে অনেকের। তার ওপর এই এসআইআর এর জন্য ভোক্তার তালিকার বিশেষ সংশোধনের কাজও শুরু হয়েছে।

পাশাপাশি শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণও। ডিউটি আবার ও নিরাপত্তা ইত্যাদি নিয়ে ইতিমধ্যে বি এল ওদের মধ্যে উঠেছে নানান দাবি। পাশাপাশি কিভাবে এই প্রক্রিয়া এগোবে ও কবে প্রকাশিত হবে ভোটের তালিকা তা নিয়ে সকলেরই আগ্রহ।

হিসাব মতো ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে এই এনুমারেশনের। যেখানে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশনের দেওয়ার পর্ব চলবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অব্দি। তারপর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এবার আপনার বাড়িতে বিএলও রা আসলে পরে আপনাকে কি কি নথি হাতের সামনে রাখতে হবে সেটি আজকে প্রতিবেদনে জানানো হল।