বারংবার প্রতাণা বন্ধ করার তাগিদেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু তারপরেই এই কাজ বন্ধ করা যায়নি। সোশাল মিডিয়ায় ভুয়ো খবর, গুজব আর প্রতারণার জালে জর্জরিত সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে কড়া সাইবার আইন আনার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখে তিনি বলেছেন, এখনই সময় কঠোর পদক্ষেপ নেওয়ার। নইলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, ডিজিটাল জালিয়াতি এখন ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে রাজ্যে এমন অসংখ্য অভিযোগ জমা পড়েছে সাইবার থানায়। রাজ্য ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছে।
পুলিশকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। কয়েকটি পোস্ট সরানোর জন্য সোশাল মিডিয়া কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু তাতে বড় কোনও ফল আসছে না। মুখ্যমন্ত্রীর দাবি, এখনই যদি গোটা দেশের জন্য কড়া আইন না আনা হয়, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে।
