রাজ্যের জেলাগুলোকে উন্নয়নের দিকে নিয়ে যেতে একাধিক কাজ করতে হয়, তবে বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে একাধিক কাজ। হাই কোর্ট ও বিভিন্ন জেলা আদালতের উন্নয়নমূলক কাজ অনেক দিন ধরে আটকে রয়েছে। প্রয়োজনীয় অর্থ না থাকায় অনেক প্রকল্প এগোতে পারছিল না।
হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ মুখ্যসচিব মনোজ পন্থকে এই বিষয়গুলো ব্যাখ্যা করতে বলেন। অভিযোগ, রাজ্যকে অনেকবার আদালতের কিছু প্রয়োজনীয়তার কথা জানান হয়েছে, কিন্তু রাজ্য এখনও কোনও ব্যবস্থা নেয়নি।
মুখ্যসচিব আদালতে জানিয়েছেন, আদালতের উন্নয়নের জন্য রাজ্য সরকার ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থ হাই কোর্ট ও জেলা আদালতের ১৪টি প্রকল্পের কাজে ব্যয় হবে। বরাদ্দ প্রস্তাব ইতিমধ্যেই অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। তবে বিচারপতিরা আরও ৫৩টি প্রকল্পের বিষয়ে জানতে চেয়েছেন, যা এখনও সমাধান হয়নি। মুখ্যসচিব সেই বিষয়ে আরও সাত দিন সময় চেয়েছেন।
