বন্ধ হতে পারে পরিষেবা

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। নতুন প্রযুক্তির ওপর ভরসা রেখে রাজ্য চালু করেছিল ইলেকট্রিক বাস পরিষেবা। কিন্তু মাত্রাতিরিক্ত খরচের ফলে এই বাস পরিষেবা বন্ধ হতে চলেছ, সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের অধীনে রয়েছে ৮০টি বাস। যেখানে প্রতিটি বাসের মূল্য এক কোটি টাকা বা তারও বেশি। বাস নির্মাতা সংস্থা গুলি দাবি করেছেন, ফুল চার্জ দেওয়া থাকলে অন্তত ১২ বছরে ১০০ কিমির বেশি চলবে এই বাস। কিন্তু পাঁচ বছরের মধ্যেই ইলেকট্রিক বাস গুলির ব্যাটারি দ্রুত দুর্বল হয়ে পড়ছে, পাশাপাশি রোজগারের তুলনায় ব্যয় হচ্ছে বেশি।

একেকটি বাসে তিনটি করে ব্যাটারি থাকে, যার একটির দাম ১৮ লক্ষ টাকারও বেশি। ব্যাটারি বদলানো না গেলে বাস বসে যাচ্ছে। এই অবস্থায় এত বড় বিনিয়োগ টিকিয়ে রাখা অসম্ভব বলে মনে করছে দফতর। এমনকি ব্যয়বহুল বাসের বিকল্প উপায় ইতিমধ্যে ভাবতে শুরু করেছে রাজ্য।