সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের খুন করে হামলাকারীরা। ২৬ জনের রক্তে ভিজেছে ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসরণের মাটি। বেছে বেছে হিন্দুদের নিশানা করেছে জঙ্গিরা, নিহতদের পরিবার সহ নানান মহল থেকে এই দাবি উঠেছে।
সামনে এসেছে পাক যোগের কথা। জানা যাচ্ছে, এই জঙ্গি হামলার নেপথ্যে থাকা অন্যতম জঙ্গি হাসিম মুসা আগে পাক সেনার সদস্য ছিলেন। এই জঙ্গি হামলার নেপথ্যে থাকা অন্যতন জঙ্গি হাসিম আগে পাকিস্তানের স্পেশ্যাল ফোর্সের প্যারা কম্যান্ডো ছিলেন।
বর্তমানে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার অপারেটিভ। হাসিমকে জম্মু-কাশ্মীর পাঠানো হয়েছে একটি নির্দিষ্ট ‘টাস্ক’ দিয়ে। রিপোর্ট বলছে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তানি সেনা ও আইএসআইয়ের সরাসরি প্রভাব রয়েছে।
