স্ক্রিন এবং ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপ যৌথ উদ্যোগে স্ক্রিন একাডেমি চালু করেছে। এই একটি অলাভজনক উদ্যোগটির মাধ্যমে ভারতীয় সিনেমা জগতে নতুন চলচিত্র নির্মাতাদের আবির্ভাব ঘটবে। কারণ, ভারতের অগ্রণী চলচ্চিত্র প্রতিষ্ঠানগুলি কান ও অস্কার বিজয়ী গুণীত মোঙ্গা, পায়েল কাপাডিয়া, রেসুল পুকুট্টি এবং প্রবীণ চিত্রনাট্যকার আঞ্জুম রাজাবালির সহযোগিতায় পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের স্বীকৃতির মাধ্যমে শিক্ষিত করবে এবং মেন্টরশিপ প্রদান করবে।
এমনকি, একাডেমির প্রতিভাবান পড়ুয়ারা তাদের ব্যতিক্রমী গল্প বলার মাধ্যমে মনোনীত হওয়ার পাশাপাশি লোধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক অভিষেক লোধার সাহায্যে স্নাতকোত্তর ফেলোশিপ অর্জন করারও সুযোগ পেতে পারে।
তবে, ফেলোশিপ এবং আর্থিক সহায়তার পাশাপাশি, পড়ুয়ারা মাস্টারক্লাস, ইন্টার্নশিপ এবং চলমান পেশাদার পরামর্শের সুযোগও পাবে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন যে, সময় এবং স্থান এর চেয়ে প্রাসঙ্গিক আর কিছু হতে পারে না। তিনি জানান, “মুম্বাই এবং ভারতীয় চলচ্চিত্র একে অপরের পরিপূরক এবং স্ক্রিন একাডেমির মতো উদ্যোগ শিল্পের প্রতিভাকে বিকশিত করবে।”
একাডেমির সূচনায় নেতৃত্ব দিয়ে, ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের এক্সেকিউটিভ ডিরেক্টর, অনন্ত গোয়েঙ্কা বলেন, “বিনোদন ও সংস্কৃতিতে উৎকর্ষতাকে প্রদর্শিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার লক্ষ্য পড়ুয়াদের আর্থিক সহায়তার মাধ্যমে নতুন প্রতিভা গড়ার একটি প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হওয়া।”
বিস্তারিত: www.screenacademy.org
