স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে নয়া উদ্যোগ সারদা শিশুতীর্থ কর্তৃপক্ষের

ক্লাস রুমের একঘেয়ে পাঠ্য বইয়ের জীবন থেকে বেড়িয়ে প্রকৃতির মাঝে পড়াশোন এবং আনন্দ। স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে এমনই উদ্যোগ জলপাইগুড়ি শহরের বজরা পাড়া সারদা শিশুতীর্থ কর্তৃপক্ষের। বুধবার সকালে প্রি প্রাইমারির প্রায় ১০০ জন ছাত্রছাত্রী কে নিয়ে বৈকুন্ঠপুর রাজবাড়ি চত্বরে হাজির হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

সেখানের ছাত্রছাত্রীদের একাধিক গ্রুপে ভাগ করে৷ রাজবাড়ির শতাব্দী প্রাচীন কালি মন্দির, মনসা মন্দির সহ রাজবাড়ি ঘুড়িয়ে দেখান হয়। এর ওই এলাকায় থাকা বিভিন্ন গাছ এবং প্রকৃতি সম্পর্কে জানানো হয় ছাত্রছাত্রীদের।