স্যামসাং, ইউনাইটেড নেশনস গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক ইন্ডিয়া (UN GCNI)-এর সঙ্গে অংশীদারিত্বে তামিলনাড়ুতে ডিজিটাল এবং এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত) বিষয়ক শিক্ষার প্রসার বাড়াতে নিয়ে এল ‘ডিজিআরিভু – এমপাওয়ারিং স্টুডেন্টস থ্রু টেক’ নামে একটি শিক্ষামূলক কর্মসূচি।
এই উদ্যোগের মাধ্যমে, স্যামসাং কাঞ্চিপুরম এবং রানি পেট জেলার ১০টি সরকারি স্কুলে পরিকাঠামো উন্নত করবে, এসটিইএম ও ডিজিটাল শিক্ষণ চালু করবে। ইতিমধ্যে, তামিলনাড়ুর স্কুল শিক্ষামন্ত্রী, থিরু ড. আনবিল মহেশ পইয়ামোঝি, এবং কাঞ্চিপুরম ও রানি পেটের জেলা কালেক্টরদের উপস্থিতিতে আন্না সেন্টেনারি লাইব্রেরিতে এই কর্মসূচির সূচনা হয়েছে। এই কর্মসূচিতে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে, যা ৩,০০০-এরও বেশি শিক্ষার্থীর সার্বিক বিকাশে সহায়তা করবে। ‘ডিজিআরিভু’ দ্বিতীয় এবং তৃতীয় স্তরের জেলাগুলিতে শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে একটি বহুস্তরীয়, সম্প্রদায়-কেন্দ্রিক মডেল ব্যবহার করে।
বিদ্যালয়গুলিতে ‘বিল্ডিং অ্যাস লার্নিং এইড’ (বিএএলএ) ডিজাইনের মাধ্যমে বিদ্যমান শিক্ষণ পরিবেশকে উন্নত করা হবে এবং ডিজিটাল শিক্ষার জন্য সরঞ্জাম সরবরাহ করা হবে। যা এই কর্মসূচির মূল লক্ষ্য। এতে কার্যকলাপ-ভিত্তিক এসটিইএম থিম এবং শিক্ষক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, স্যামসাং শিক্ষার্থীদের জন্য খেলাধুলার কিট, লাইব্রেরি, কেরিয়ার গাইডেন্স দেওয়া হবে এবং স্বাস্থ্য সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হবে।
স্যামসাং এবং ইউএন জিসিএনআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগটি গ্লোবাল সাউথে ডিজিটাল ভারত গড়ে তোলা এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার প্রতি তাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।
স্যামসাং ও ইউএন জিসিএনআই-এর উদ্যোগে তামিলনাড়ুতে ‘ডিজিআরিভু’ শিক্ষা কর্মসূচি
