রোনাল্ডোর হ্যাটট্রিক জয়: ম্যাচের পর সমর্থকদের প্রতি বিশেষ বার্তা দিলেন তারকা ফুটবলার

চল্লিশ পেরিয়েও যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলের খিদে একটুও কমেনি, তা আরও একবার প্রমাণিত হলো। প্রাক-মরশুমের এক ম্যাচে পর্তুগালের ক্লাব রিও আভের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করে আল নাসেরকে ৪-০ গোলে জয় এনে দিলেন সিআর৭। এই জয়ের পর সমর্থকদের উদ্দেশে একটি বিশেষ বার্তা দিয়েছেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আল নাসের আগ্রাসী ফুটবল খেলতে থাকে। ১৫ মিনিটে সিমাকানের গোলে তারা এগিয়ে যায়। এরপর ৪৪ মিনিটে রোনাল্ডো প্রথম গোল করে দলের ব্যবধান বাড়ান। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে।

দ্বিতীয়ার্ধেও আল নাসেরের দাপট বজায় ছিল। ৬৩ মিনিটে হেড থেকে গোল করে রোনাল্ডো নিজের দ্বিতীয় গোলটি করেন। এরপর ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন রোনাল্ডো।

ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো সমর্থকদের উদ্দেশে লেখেন, “এখনও অনেক কিছু বাকি।” তার এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়, যা সমর্থকদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। আল নাসেরের পরবর্তী ম্যাচ আগামী ১০ আগস্ট, যেখানে তাদের প্রতিপক্ষ আলমেরিয়া