শুরু হবে মেরামতের কাজ খবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। কিছুদিন আগেই স্টেশনে ফাটল দেখা দেওয়ায় কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এবার আরো ভয়াবহ চিত্র সামনে এল। সমীক্ষক সংস্থা রাইটার্সের তরফ থেকে একটি চিত্র সামনে নিয়ে আসা হল।

যেখানে দেখা যাচ্ছে মাটির নিচে সুরঙ্গ থেকে একাধিক প্লাটফর্মে আমূল সংস্কারের প্রয়োজন। আর তা করতে হলে মাঝে মধ্যেই বন্ধ রাখতে হতে পারে ব্লু লাইনের বিভিন্ন অংশের মেট্রো। এর পর, তড়িঘড়ি ট্রেন্ডার ডেকেছে মেট্রো ভবন। সূত্রের খবর, এই কাজ করতে মোট ৮৯ লক্ষ ৭৫ হাজার ৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি এর সময়সীমা লাগতে পারে প্রায় নয় মাসের কাছাকাছি।

মাটির তলায় স্টেশন গুলোর অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ জেনারেল ম্যানেজার। রাইটার্সের তরফে এ বিষয়ে রিপোর্ট জমা পড়েছে। তবে সেখানে তিনটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত- মেট্রো লাইন, দ্বিতীয়ত- ডি- ওয়ালসহ মাটির নিচে সুরঙ্গের বর্তমান অবস্থা ও তৃতীয়ত প্ল্যাটফর্ম ও পিলারের অবস্থান।