রাজগঞ্জ ব্লকের বেলাকোবার বিবেকানন্দ কলোনিতে উৎসবের আবহে অনুষ্ঠিত হলো রথযাত্রা। বিবেকানন্দ কলোনি রথযাত্রা কমিটির পক্ষ থেকে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
রথের দড়ি টানতে আট থেকে আশি—সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উৎসবের পরিবেশে মেতে ওঠে গোটা এলাকা।
এই প্রসঙ্গে বিধায়ক খগেশ্বর রায় জানান, “প্রতি বছরের মতো এবারও রথযাত্রার সূচনা অত্যন্ত আনন্দঘন পরিবেশে হলো। তবে এবারের বাড়তি আনন্দের উৎস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন আগেই তিনি দীঘায় জগন্নাথ ধামের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন। সেটি এই উৎসবের আনন্দকে আরও মহিমান্বিত করেছে।”
অনুষ্ঠানে স্থানীয় মানুষজন ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য ছিল যথাযথ পুলিশি বন্দোবস্ত।
