JEE ও NEET পরীক্ষার্থীদের জন্য PWNSAT ২০২৬ নিয়ে এল ফিজিক্সওয়ালাহ (PW)। এটি PW-এর বার্ষিক স্কলারশিপ ও অ্যাডমিশন টেস্টের চতুর্থ সংস্করণ। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া এবং দ্বাদশ উত্তীর্ণরা পিসিএম ও পিসিবি স্ট্রিম থেকে বিনামূল্যে এই পরীক্ষায় নাম নথিভুক্ত করতে পারবেন।
PWNSAT-এর মাধ্যমে পড়ুয়ারা ১০০% পর্যন্ত টিউশন ফি স্কলারশিপ পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি থাকছে ২.৫ কোটি টাকা পর্যন্ত নগদ পুরস্কার। বিশেষভাবে নির্বাচিত শীর্ষ ৫০০ জন পড়ুয়াকে বিনামূল্যে পড়াশোনা ও হস্টেল সুবিধা দেওয়া হবে।
পরীক্ষাটি হবে অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে। অনলাইন পরীক্ষা চলবে ১ থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত। অফলাইন পরীক্ষা হবে ৩, ৪, ১০ ও ১১ই অক্টোবর দেশের বিভিন্ন পি ডাবলু বিদ্যাপীঠ, পাঠশালা ও টিউশন সেন্টার -এ।
শুধু স্কলারশিপ নয়, ভালো ফল করা পড়ুয়াদের জন্য থাকছে অতিরিক্ত মেন্টরশিপ ও একাডেমিক গাইডেন্স। JEE ও NEET প্রস্তুতিতে সাহায্যের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের এক্সক্লুসিভ র্যা ঙ্কার্স গ্রুপ-এর আওতায় বিশেষ দিকনির্দেশনা দেওয়া হবে।
পি ডাবলু-এর প্রতিষ্ঠাতা ও সিইও অলখ পান্ডে বলেন, আর্থিক সমস্যা যেন কোনও পড়ুয়ার মানসম্মত শিক্ষা ও স্বপ্নপূরণের পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেই লক্ষ্যেই PWNSAT-এর মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে।
