বাড়ানো হলো পুজোর অনুদান

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার পুজো কমিটিগুলির জন্য কার্যত উপুড় হস্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একলাফে অনুদান বাড়ল ২৫ হাজার টাকা।

এবারে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান পুজো কমিটিগুলিকে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার সেই অর্থকে ‘ঘুষ’ বলে কটাক্ষ করে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুজোর জন্য মুখ্যসচিব, পুলিশকে একগুচ্ছ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গে ৮০ শতাংশ বিদ্যুৎ খরচ মকুব হয়েছে কমিটিগুলির। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। এবছর ২, ৩ এবং ৪ ঠা অক্টোবর দুর্গাপুজোর বিসর্জন হবে বলে জানিয়েছেন তিনি। ৫ তারিখ হবে কার্নিভাল। পালটা বিরোধী দলনেতার প্রশ্ন, ‘উনি কে? উনি একবছর দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করে দিয়েছিলেন মহরম ছিল বলে। পঞ্জিকা, শাস্ত্র মতে বিসর্জন হবে। ক্লাব বসে ঠিক করবে’।