ভোট সচেতনতায় ইসলামপুরে শোভাযাত্রা

‘নিজের ভোট নিজে দেব’ এই স্লোগানকে সামনে রেখে সাধারণ ভোটারদের সচেতন করতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরজুড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার  আয়োজন করল নির্বাচন কমিশন। মঙ্গলবার এই সচেতনতা শোভাযাত্রা ইসলামপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।

অংশগ্রহণকারীরা ঢাক বাজিয়ে ও হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভোটদানের গুরুত্ব তুলে ধরেন। নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এই মিছিলে সাধারণ মানুষকেও ভোটের দিন নিজে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের উদ্যোগ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন আয়োজকরা।