চাপ বাড়বে পাকিস্তানের

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।

এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, ভারত সরকার বিশ্বব্যাঙ্ক থেকে ৩,১১৯ কোটি টাকার ঋণ নেওয়ার প্রক্রিয়া দ্রুততর করছে। কেন্দ্রের এই পদক্ষেপ পাকিস্তানের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। মূলত, এই বিপুল অর্থ জম্মু ও কাশ্মীরে ব্যয় করা হবে।

কিশতওয়ার জেলায় চেনাব নদী তথা চন্দ্রভাগার ওপর নির্মিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ “কোয়ার বাঁধ” প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে, এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এটি একটি গ্রিনফিল্ড জলবিদ্যুৎ প্রকল্প। যা যা জল প্রবাহের ওপর প্রভাব ফেলতে পারে। এই বাঁধ থেকে ৫৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। এটি প্রায় ১০৯ মিটার উঁচু একটি কংক্রিট গ্র্যাভিটি ড্যাম। যেটি সম্পূর্ণ করতে ৪,৫২৬ কোটি টাকা খরচ হবে।